• শিক্ষা

‎শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও হল সংসদ নির্বাচনের পুনঃতফসিল প্রকাশ

  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র ও হল সংসদ নির্বাচনের পুনঃতফসিল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার (২৪ নভেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

‎আগামী ২০ জানুয়ারি শাকসু ও হল সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ করে এ পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন ।

‎পুনঃতফসিল অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা পুনঃপ্রকাশ করা হবে, ২৯ নভেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণ, ১ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ শুরু ও ৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমাদান।

‎এছাড়া ৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ, ৬ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৭ ডিসেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ৯ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ, ১০ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত চলবে প্রার্থিতার বিষয়ে আপিল গ্রহণ ও নিষ্পত্তি, ১১ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ২০ জানুয়ারি ২০২৬ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।

‎উল্লেখ্য, গত ১৬ নভেম্বর শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা দেয় নির্বাচন কমিশন। তবে বিভিন্ন ছাত্র সংগঠন ও শিক্ষার্থীরা ওই তফসিল অনুযায়ী ১৭ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখের বিরোধিতা করায় সোমবার এ তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।

মন্তব্য (০)





image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

image

‎চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মা...

নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...

image

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

  • company_logo