• লিড নিউজ
  • আন্তর্জাতিক

বাংলাদেশকে দেয়ার জন্য ১ লাখ টন চাল কিনছে পাকিস্তান সরকার

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান (টিসিপি) বাংলাদেশে সরবরাহের জন্য ১ লাখ টন চাল কেনার জন্য একটি দরপত্র আহ্বান করেছে। সোমবার এ তথ্য প্রকাশিত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের সংবাদমধ্যম দ্য ডন।

ডন জানিয়েছে, গেল ২০ নভেম্বর জারি করা টিসিপি টেন্ডার অনুসারে, মূল্য প্রস্তাব জমা দেয়ার শেষ তারিখ আগামী ২৮ নভেম্বর বেলা ১১টা ৩০ মিনিট।

প্রতিবেদন অনুসারে, করাচি বন্দর দিয়ে ‘ব্রেক বাল্ক কার্গো আকারে বাংলাদেশে রফতানির জন্য’ এক লাখ টন লম্বা দানার সাদা চাল (IRRI-6) কেনার জন্য কোম্পানি, অংশীদারিত্ব এবং একক মালিকদের কাছ থেকে ‘পৃথক সিল করা দরপত্র’ আহ্বান করা হয়েছে। 

দরপত্র অনুসারে, চাল ‘পাকিস্তানে উৎপাদিত সবশেষ ফসলের মজুদ’ থেকে সরবরাহ করতে হবে এবং কোনো অপ্রীতিকর গন্ধ, ছত্রাকের চিহ্ন, বিষাক্ত আগাছার বীজ, পোকামাকড় এবং আক্রমণ ছাড়াই মানুষের ব্যবহারের জন্য উপযুক্ত হতে হবে।

পাকিস্তান ও বাংলাদেশ ফেব্রুয়ারিতে ৫০ হাজার টন চাল আমদানির মাধ্যমে সরাসরি (সরকার পর্যায়ে) বাণিজ্য শুরু করে।

কয়েক দশকের অস্থির সম্পর্কের পর, ২০২৪ সালের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে ইসলামাবাদ এবং ঢাকার মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পৃক্ততাও বৃদ্ধি পেয়েছে।

সূত্র: ডন

মন্তব্য (০)





image

রেড ক্রসের কর্মকর্তার সঙ্গে কারাবন্দি সু চির সাক্ষাত নিয়ে...

নিউজ ডেস্ক : ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরস...

image

খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানি...

image

ওয়াশিংটনের ভয়াবহ দাবানলে ৬০০ স্থাপনা পুড়ে ছাই

নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্...

image

‎সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরে একটি ঐ...

image

তরুণদের মাদকমুক্ত হওয়া জরুরি: মোদি

নিউজ ডেস্ক : একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে যুবসমাজকে মাদ...

  • company_logo