• শিক্ষা

ঢাবির পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ সারাদেশে বারবার ভূমিকম্পের কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চারদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আগামীকাল সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে।

‎রোববার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

‎তিনি বলেন, আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছি। অর্থাৎ ২৭ তারিখ পর্যন্ত সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে।

‎উপাচার্য আরও বলেন, আমরা একটি তদারকি কমিটি গঠন করেছি। বিশেষজ্ঞ দ্বারা আমাদের ভবনগুলো পরীক্ষা করা হবে। ৪ ডিসেম্বরের মধ্যে এই রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এর মধ্যে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস চলবে।

‎এর আগে, গতকাল শনিবার ১৫ দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এবং আজ বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়তে বলা হয়।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo