• জাতীয়

মহাখালীতে বাসে আগুন

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ঢাকার মহাখালীতে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে বটতলা এলাকার দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের সামনের সড়কে হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। বীরউত্তম একে খন্দকার সড়ক—যা গুলশান-মহাখালী লিংক রোড নামেও পরিচিত—সেই সড়কের মহাখালীমুখী লেনে বাসটিতে আগুন লাগে।

এক প্রত্যক্ষদর্শী গণমাধ্যমে জানান, হঠাৎ করে বাসটিতে আগুন লেগে যায়। 

স্থানীয় কয়েকজন বলেন, ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই আশপাশের ভবনের নিরাপত্তাকর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।

প্রায় এক সপ্তাহ ধরে ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার মধ্যে এ ঘটনা ঘটল।সবশেষ বুধবার রাত ১০টার দিকে রামপুড়ায় বিটিভি ভবনের সামনের সড়কে ‘ভিক্টর’ পরিবহনের একটি বাসে আগুন লাগে। বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হননি।

সেদিন রামপুরায় বাসে আগুন দেওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর ধানমন্ডি ৫ নম্বর সড়কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বাসার সামনে ককটেল বিস্ফোরণের কথা জানায় পুলিশ।একই দিন ককটেল বিস্ফোরণ ঘটে ঢাকার পল্লবীতে, যেখানে এক পুলিশ সদস্য আহত হন।

 

মন্তব্য (০)





image

সংসদীয় সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীক...

নিউজ ডেস্কঃ সংসদীয় সহযোগিতা জোরদার এবং শিক্ষা, কৃষি ও বাণিজ্...

image

ওষুধ শিল্পের বিশ্বায়নে প্রবাসী বিজ্ঞানীদের মেধা কাজে লাগা...

নিউজ ডেস্কঃ প্রবাসে কর্মরত বাংলাদেশি বিজ্ঞানী ও গবেষকদের মেধ...

image

‎রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১৬ ...

image

‎দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উ...

image

‎দেশকে কর্মসংস্থানমুখী অর্থনীতিতে রূপান্তর করাই সরকারের ল...

নিউজ ডেস্কঃ শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্...

  • company_logo