• লিড নিউজ
  • শিক্ষা

ভূমিকম্প: রোববার ঢাবির সব ক্লাশ-পরীক্ষা স্থগিত

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভূমিকম্পের কারণে আতঙ্কিত ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিস্থিতি বিবেচনা করে রোববার (২৩ নভেম্বর) সব ধরনের ক্লাশ ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে এ তথ্য জানানো হয়।

শিক্ষার্থীদের উদ্বেগ এবং পরামর্শের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে একটি সভা করে। সেই সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এসএম ফরহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার ঢাবির সকল ক্লাশ ও পরীক্ষা বন্ধ থাকবে। তিনি আরও বলেন, ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত অনেক শিক্ষার্থী তাদের উদ্বেগ প্রকাশ করলে তিনি উপাচার্যকে বিষয়টি জানিয়ে ছিলেন। উপাচার্য এ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন। শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

 

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo