• জাতীয়

আশা করছি নির্বাচনে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক আসবেন: নির্বাচন কমিশনার সানাউল্লাহ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাংলাদেশের নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ আশা প্রকাশ করেছেন যে, ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ‘রেকর্ড সংখ্যক’ আন্তর্জাতিক পর্যবেক্ষক উপস্থিত থাকবেন। তিনি এ নির্বাচনকে দেশের গণতান্ত্রিক যাত্রার পুনঃসূচনা হিসেবে উল্লেখ করেছেন।

শনিবার (২২ নভেম্বর) সকালে গুলশানের একটি হোটেলে ‘এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস’ আয়োজিত একটি কর্মশালায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘সাধারণত অংশগ্রহণমূলক নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা আসেন, এবারও আমরা আশা করছি, রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক আসবেন।’

ইসি সানাউল্লাহ আরও বলেন, ‘এবারের নির্বাচন সবার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্নির্মাণের অংশীদার হওয়ার সুযোগ সৃষ্টি করবে। নির্বাচন তফসিল ঘোষণার পর বিদেশি পর্যবেক্ষকরা আসা শুরু করবেন এবং তারা নিজেদের আবেদন দূতাবাসের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে পাঠাতে পারবেন, যা যাচাই-বাছাই করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

তিনি স্থানীয় পর্যবেক্ষকদের মনোনয়ন প্রক্রিয়া নিয়েও কথা বলেন এবং উল্লেখ করেন যে, গত তিনটি জাতীয় নির্বাচনে যারা পর্যবেক্ষক হিসেবে যুক্ত ছিলেন, তাদের গ্রহণযোগ্যতা না থাকায় তারা এবার নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে তিনি জানান, ৩০০টিরও বেশি আবেদন জমা পড়েছে এবং ৮০টি প্রতিষ্ঠান পর্যবেক্ষক হিসেবে কাজ করবে, যা আগের তুলনায় অনেক বেশি।

এছাড়া, নির্বাচন পর্যবেক্ষকদের বয়সসীমা কমিয়ে ২৪ থেকে ২১ বছর করা হয়েছে, যাতে তরুণরা এই দায়িত্ব পালন করতে পারে। তাদের প্রশিক্ষণও দেওয়া হবে, যাতে অভিজ্ঞতার ঘাটতি কাটানো যায়।

ইসি সানাউল্লাহ আরও বলেন, কমিশন নির্বাচনের প্রক্রিয়াকে অংশগ্রহণমূলক করতে সর্বোচ্চ চেষ্টা করছে এবং উল্লেখ করেন, ‘এআইয়ের অপব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য এবং ভুল তথ্য ছড়িয়ে পড়া নির্বাচন পরিচালনার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। তবে, সবার সহযোগিতায় ফ্রি ও ফেয়ার নির্বাচন সম্ভব।’

এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস বিভিন্ন দেশের নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের জন্য এ কর্মশালাটি আয়োজন করেছে।

 

মন্তব্য (০)





image

‎বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বা...

১

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব আর...

image

‎জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর

২

নিউজ ডেস্কঃ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধ...

image

‎সরকারের অনুমতি পেলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

৩

নিউজ ডেস্কঃ সরকারের অনুমতি পেলে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা ...

image

‎প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের ...

৪

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

image

পরিবারভিত্তিক সমন্বিত তথ্যভাণ্ডার গড়ছে সরকার: ফ্যামিলি কা...

৫

‎নিউজ ডেস্কঃ দেশের দরিদ্র ও অস্বচ্ছল পরিবারগুলোকে সামাজি...

  • company_logo