• জাতীয়

মেট্রোলাইনে ককটেল উদ্ধার

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাজধানীর কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের কাছে মেট্রোলাইনের ওপর থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। শুক্রবার সকালে নিয়মিত পরিচ্ছন্নতার সময় ক্লিনাররা বোমার মতো বস্তু দেখতে পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান।

মেট্রোরেল পুলিশের পরিদর্শক সোহেল চৌধুরী জানান, কাজীপাড়া এলাকায় ২৮৮ ও ২৮৯ নম্বর পিয়ারের মাঝামাঝি ফ্ল্যাটলাইনে দুটি ককটেল সদৃশ বস্তু পাওয়া যায়। সকাল সাড়ে ৮টার দিকে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। পরবর্তীতে বেলা ১২টার দিকে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করে।

বোম্ব ডিসপোজাল ইউনিটের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, ককটেলের মতো বস্তু দুটি আশপাশের কোনো উঁচু ভবন থেকে ছুড়ে মারা হয়েছিল, তবে কোনো কারণে বিস্ফোরিত হয়নি।

ঘটনার সময় সকালে মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মন্তব্য (০)





image

‎বেগম খালেদা জিয়া: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...

image

দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...

image

‎অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে ...

নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...

image

‎শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলার মাঠে নিয়ে...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...

image

‎উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

  • company_logo