ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধস এবং অন্যান্য দুর্ঘটনায় ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। আজ (শুক্রবার, ২১ নভেম্বর) এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ তথ্য তুলে ধরা হয়।
শোকবার্তায় প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধান উপদেষ্টা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণী সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, জনগণ ধৈর্য ও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করবেন।
নিউজ ডেস্কঃ সংসদীয় সহযোগিতা জোরদার এবং শিক্ষা, কৃষি ও বাণিজ্...
নিউজ ডেস্কঃ প্রবাসে কর্মরত বাংলাদেশি বিজ্ঞানী ও গবেষকদের মেধ...
নিউজ ডেস্কঃ রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১৬ ...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উ...
নিউজ ডেস্কঃ শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্...

মন্তব্য (০)