ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আদালতের নির্দেশ কার্যকর করতে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়েছে। এই অভিযানে নাশকতা মামলার ২ আসামি সহ ওয়ারেন্টভুক্ত ৫ আসামি এবং নিয়মিত মামলায় এক নারীসহ মোট জন ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ওয়ারেন্টভুক্ত আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক থাকায় এই আসামিদের গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে সাটুরিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মিঠুন কুমার দাস।
গ্রেফতারকৃতদর মধ্যে ৫ জন আদালতের জারি করা ফৌজদারি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তারা হলো, উপজেলার বেংরুয়া গ্রামের মো: ইদ্রিস আলী,মো: ফজলুল রহমান, আবু সাইদ, মো: সাইফুল ইসলাম, মো: লোকমান হোসেন। এ ছাড়া নাশকতা মামলার আসামি হিসেবে গ্রেফতার হয়েছেন ২ জনকে তারা হলো, উপজেলার দরগ্রাম এর মো: বাদশা মিয়া ও মো: জুয়েল হোসেন এবং নিয়মিত মামলার মালশী গ্রামের তমেজ উদ্দিন ও শেফালী আক্তার।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানায়, আইনের শাসন প্রতিষ্ঠা ও ওয়ারেন্ট কার্যকর করার নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এই অভিযানটি পরিচালনা করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পাবনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পাবনার চাটমোহর থানা ...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় স্বামীর পরকীয়া প্রেমের ঘটন...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার...
পাবনা প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল...
মানিকগঞ্জ প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ...

মন্তব্য (০)