• জাতীয়

ঢাকায় হেলে পড়েছে ভবন, উদ্ধারে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালের এই ভূমিকম্পে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার বহু ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া ঢাকার আরমানীটোলায় একটি বহুতল ভবন হেলে পড়েছে। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট।
‎
‎বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।
‎
‎সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল থেকে সাত কিলোমিটার দূরে বলে জানা গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫।
‎
‎ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
‎
‎পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।
‎
‎ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বা...

১

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব আর...

image

‎জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর

২

নিউজ ডেস্কঃ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধ...

image

‎সরকারের অনুমতি পেলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

৩

নিউজ ডেস্কঃ সরকারের অনুমতি পেলে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা ...

image

‎প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের ...

৪

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

image

পরিবারভিত্তিক সমন্বিত তথ্যভাণ্ডার গড়ছে সরকার: ফ্যামিলি কা...

৫

‎নিউজ ডেস্কঃ দেশের দরিদ্র ও অস্বচ্ছল পরিবারগুলোকে সামাজি...

  • company_logo