ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ সারা দেশ। আবহাওয়া অফিস জানিয়েছে, নরসিংদীতে উপত্তি হওয়া কম্পনটির ঢাকায় মাত্রা ছিল ৫ দশমিক ৭। এতে রাজধানীর পুরান ঢাকার বংশালে বিল্ডিংয়ের রেলিং ভেঙে তিনজন মারা গেছেন বলে জানা গেছে।
শুক্রবার (২১ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বংশাল থানার ডিউটি অফিসার। তিনি জানিয়েছেন, বংশালের কসাইতলীতে পাঁচতলা ভবনের রেলিং ভেঙে পড়লে তিনজন পথচারী নিহত হন।
শুক্রবার সকালে ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটি বাংলাদেশ ও ভারত দুই দেশেই অনুভূত হয়েছে। ভূমিকম্প সংঘটিত হওয়ার পর থেকে চারদিকে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব আর...
নিউজ ডেস্কঃ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধ...
নিউজ ডেস্কঃ সরকারের অনুমতি পেলে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা ...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...
নিউজ ডেস্কঃ দেশের দরিদ্র ও অস্বচ্ছল পরিবারগুলোকে সামাজি...

মন্তব্য (০)