• আন্তর্জাতিক

‎১৩ বছর পর সিরিয়ায় রাষ্ট্রদূত নিয়োগ দিলো তুরস্ক

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ দীর্ঘ ১৩ বছর পর প্রথমবারের মতো প্রতিবেশী সিরিয়ায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
‎
‎টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৯ নভেম্বর) এরদোয়ান স্বাক্ষরিত এই নিয়োগাদেশ সরকারি গেজেটে প্রকাশিত হয়। যেখানে দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী নূহ ইয়িলমাজকে সিরিয়ার নতুন রাষ্ট্রদূত হিসেবে ঘোষণা দেয়া হয়েছে।
‎
‎তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের ইয়িলমাজকে গ্রহণ করেন এবং নতুন দায়িত্বের জন্য তাকে অভিনন্দন জানান।
‎
‎রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়ায় নূহ ইয়িলমাজ প্রেসিডেন্ট এরদোয়ান ও পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে ধন্যবাদ জানান।
‎
‎সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘তুরস্ক ও সিরিয়ার শতাব্দী-প্রাচীন দৃঢ় মানবিক ও সাংস্কৃতিক বন্ধন থেকে শক্তি নিয়ে আমরা এমনভাবে সম্পর্ক উন্নয়নে কাজ করব, যা সুসম্পর্কের নীতি বজায় থাকবে এবং আমাদের অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখবে।
‎
‎তিনি আরও বলেন, ‘সিরিয়ার জনগণকে তাদের সবচেয়ে কঠিন সময়ে তুরস্ক যে সহায়তা করেছে, আমি তা ব্যক্তিগতভাবে প্রত্যক্ষ করেছি। এখন থেকে তুর্কির পাশাপাশি আমরা আমাদের সিরিয়ান ভাই ও বোনদের সঙ্গে মিলে উভয় দেশের জনগণের কল্যাণ, শান্তি ও যৌথ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য কাজ করে যাব।’
‎
‎সিরিয়ায় তুরস্কের নবনিযুক্ত রাষ্ট্রদূত নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রে তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক বিশেষ মার্কিন দূত টম ব্যারাক। তিনি বলেন, সিরিয়ায় ‘ঐতিহাসিক’ দায়িত্ব শুরু করতে যাওয়া ইয়িলমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি।

মন্তব্য (০)





image

এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস

১

আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল...

image

‎শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, কূটনীতিতেই সমাধা...

২

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে ...

image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

৩

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

৪

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৫

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

  • company_logo