ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ আন্দোলনের নামে পুলিশের ওপর আক্রমণ না করার আহ্বান জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী বলেছেন, পুলিশের মনোবল ভেঙে গেলে জনগণকে আবার নিজেদের বাড়িঘর পাহারা দিতে হবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর এসকার্টনে ডিবির সাইবার সাপোর্ট সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পুলিশসহ জনগণের ওপর হামলা হলে আত্মরক্ষায় গুলি চালানোর ক্ষমতা আইনে দেয়া আছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তাসহ তিনটি ক্ষেত্রে আইনে পুলিশকে গুলি চালানোর নির্দেশনা দেয়া আছে।’
তিনি বলেন, ‘পুলিশ যখন অরাজকতা ঠেকানোর চেষ্টা করছিল, তখন আমার অফিসারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। আমি অনুরোধ করব, আমার অফিসারদের সঙ্গে এ ধরনের আচরণ করবেন না।’
এসময় সাইবার সাপোর্ট সেন্টার প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘জনগণের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ডিএমপি তার সক্ষমতা বাড়াচ্ছে। ভবিষ্যৎ বাংলাদেশের সাইবার নিরাপত্তার জন্য এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।’
নিউজ ডেস্কঃ সংসদীয় সহযোগিতা জোরদার এবং শিক্ষা, কৃষি ও বাণিজ্...
নিউজ ডেস্কঃ প্রবাসে কর্মরত বাংলাদেশি বিজ্ঞানী ও গবেষকদের মেধ...
নিউজ ডেস্কঃ রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১৬ ...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উ...
নিউজ ডেস্কঃ শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্...

মন্তব্য (০)