• অর্থনীতি

নভেম্বরের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯০৪ মিলিয়ন ডলার

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রেমিট্যান্সপ্রবাহে ইতিবাচক ধারা চলমান রয়েছে। চলতি মাসের ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্সপ্রবাহ দাঁড়িয়েছে ১ হাজার ৯০৪ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের ১ হাজার ৪৫৭ মিলিয়ন ডলারের তুলনায় ৩০ দশমিক ৭ শতাংশ বেশি। 

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, শুধু ১৮ নভেম্বর প্রবাস আয় এসেছে ১০৯ মিলিয়ন মার্কিন ডলার।

বিশেষজ্ঞরা বলছেন, বৈধ চ্যানেলে প্রবাস আয়ের প্রণোদনা, ব্যাংকিং চ্যানেল শক্তিশালীকরণ এবং বৈদেশিক কর্মসংস্থানে ইতিবাচক পরিবেশ এই প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে।

এ ছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১২,০৫৩ মিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের ১০,৩৯৫ মিলিয়ন ডলারের তুলনায় ১৫.৯ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রেমিট্যান্সপ্রবাহের এই ধারাবাহিক বৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখছে এবং অর্থনীতির সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক প্রভাব ফেলবে।

 

মন্তব্য (০)





image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

image

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ: এডিবি

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক...

image

‎রুপির বিপরীতে টাকার বড় উত্থান, দুই বছরে শক্তিশালী হয়েছে ...

নিউজ ডেস্কঃ ভারতীয় রুপির বিপরীতে গত দুই বছরে উল্লেখযোগ্...

image

২১ দিনে রেমিট্যান্স এলো ২০৬ কোটি ডলার

নিউজ ডেস্ক : সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় বা র...

image

প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাধ...

  • company_logo