• লিড নিউজ
  • জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: সমাজকল্যাণ উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের স্থাপনা নির্মাণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীদের অস্তিত্ব সুরক্ষা পাবে এবং তাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

‎আজ মঙ্গলবার ঢাকার বিজয়নগরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে সরকারের বরাদ্দকৃত ভূমি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছেলে-মেয়েরা এখানে আসতে পারবে এবং এখান থেকে তারা সম্ভাব্য সব রকম সহযোগিতা পাবে।

‎সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টের করালগ্রাস থেকে দেশকে রক্ষায় জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আত্মত্যাগ ও অবদান জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

‎তিনি বলেন, যে লক্ষ্য নিয়ে জুলাই অভ্যুত্থানকারীরা ফ্যাসিস্টমুক্ত দেশ গড়তে ত্যাগ স্বীকার করেছিলেন, সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সচেষ্ট থাকতে হবে। এবং নির্বাচনে যারা দেশের দায়িত্বভার গ্রহণ করবেন, তাদের কাছে অনুরোধ থাকবে— তারা যেন জুলাই যোদ্ধাদের লক্ষ্য সফল করতে তাদের পাশে দাঁড়ান।

‎তিনি বলেন, জুলাই ফাউন্ডেশনের জন্য বরাদ্দকৃত জমিতে জুলাই ফাউন্ডেশনের ভবন নির্মিত হবে এবং আজ থেকেই জুলাই ফাউন্ডেশন স্থিতি ও স্থায়িত্ব পাবে। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ফাউন্ডেশনটি গড়ে তোলা হয়েছে, সেই লক্ষ্য অনুযায়ী কাজগুলো আরো সুশৃঙ্খলভাবে এগিয়ে নেওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

‎গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ঢাকা জেলার সাবেক জেলা প্রশাসক তানভীর আহমেদ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎বেগম খালেদা জিয়া: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...

image

দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...

image

‎অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে ...

নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...

image

‎শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলার মাঠে নিয়ে...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...

image

‎উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

  • company_logo