• লিড নিউজ
  • জাতীয়

হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘিরে সারাদেশে নিরাপত্তা জোরদার: আইজিপি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘিরে সারাদেশেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

‎তিনি আজ রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের সঙ্গে আলাপকালে এ কথা জানান। আইজিপি বলেন, ‘তেমন কোন নিরাপত্তা ঝুঁকি নেই। রাজধানীসহ সারাদেশের নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। দুষ্কৃতিকারীদের ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে।’

‎এছাড়া, আজ সকালে বাসসের সঙ্গে আলাপকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস এন নজরুল ইসলাম বলেন, পুরো রাজধানীর নিরাপত্তায় পুলিশের ১৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

‎তিনি বলেন, শেখ হাসিনার রায় ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। নগরবাসী নির্ভয়ে চলাচল করতে পারবেন।

‎রোববার দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্স পরিদর্শন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ট্রাইবুনালে শেখ হাসিনার রায়কে ঘিরে সব বাহিনী প্রস্তুত রয়েছে।

‎স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক উল্লেখ করে বলেন, পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে।

‎এদিকে রোববার থেকে ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে বিজিবি।

‎আজ বেলা ১১টায় রায় ঘোষণায় বসেছে ট্রাইব্যুনাল। এ রায়কে ঘিরে রোববার থেকেই রাজধানীসহ দেশজুড়ে বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

মন্তব্য (০)





image

সংসদীয় সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীক...

নিউজ ডেস্কঃ সংসদীয় সহযোগিতা জোরদার এবং শিক্ষা, কৃষি ও বাণিজ্...

image

ওষুধ শিল্পের বিশ্বায়নে প্রবাসী বিজ্ঞানীদের মেধা কাজে লাগা...

নিউজ ডেস্কঃ প্রবাসে কর্মরত বাংলাদেশি বিজ্ঞানী ও গবেষকদের মেধ...

image

‎রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১৬ ...

image

‎দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উ...

image

‎দেশকে কর্মসংস্থানমুখী অর্থনীতিতে রূপান্তর করাই সরকারের ল...

নিউজ ডেস্কঃ শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্...

  • company_logo