• লিড নিউজ
  • জাতীয়

‎রাজনৈতিক দলগুলো না চাইলে সুষ্ঠু নির্বাচন কখনও সম্ভব না: সিইসি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বর্তমান রাজনৈতিক অবস্থা সবার জানা। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত কমিশন। বলেন, রাজনৈতিক দলগুলো না চাইলে সুষ্ঠু নির্বাচন কখনও সম্ভব না। যতই ইসির চেষ্টা থাকুক না কেন, কোনো দল অসহযোগিতার চেষ্টা করলে সুষ্ঠু নির্বাচনের শঙ্কা থেকেই যাবে।
‎
‎সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে রাজনৈতিক দলগুলোর সংলাপের তৃতীয় দিনে শুরুতে এ কথা বলেন তিনি।এ সময় দলগুলোর নেতা-কর্মীদের আচরণবিধি মেনে চলার তাগিদ দেন সিইসি।
‎
‎এসময় সুষ্ঠু নির্বাচন আয়োজনে নানা মতামত দেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বলেন, আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থিতা বাতিলের ক্ষমতা থাকতে হবে নির্বাচন কমিশনের। তবেই এই কমিশন সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম হবে বলে মনে করেন তারা। একইসঙ্গে তফসিলের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য নির্বাচন কমিশনকে তৎপর হবার পরামর্শ দেন রাজনৈতিক নেতৃবৃন্দ।
‎
‎ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের তৃতীয় দিন সোমবার জামায়াতে ইসলামীসহ ১২টি দলকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন।
‎
‎এদিন সকালে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসছে ছয়টি দল। সেগুলো হল-বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল।
‎
‎বিকালে জাকের পার্টি, আমার বাংলাদেশ পার্টি বা এবি পাটি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার প্রতিনিধিদের সঙ্গে সংলাপ রয়েছে। অর্ধশতাধিক নিবন্ধিত দলকে ধাপে ধাপে সংলাপে ডাকছে ইসি।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষা...

image

‎বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বা...

২

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব আর...

image

‎জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর

৩

নিউজ ডেস্কঃ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধ...

image

‎সরকারের অনুমতি পেলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

৪

নিউজ ডেস্কঃ সরকারের অনুমতি পেলে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা ...

image

‎প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের ...

৫

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

  • company_logo