• জাতীয়

‎এক রাতেই ৫ জেলায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সাভারের ধামরাইয়ের দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কিশোরগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের সামনে দাড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সেও আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া, মানিকগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল (রোববার, ১৬ নভেম্বর) সন্ধ্যার পর থেকে এসব ঘটনা ঘটে।

‎রোববার রাত ১০টার দিকে সাভারের ধামরাইয়ের দাঁড়িয়ে থাকা ডি-লিংক পরিবহনের একটি যাত্রী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুইটি মোটরসাইকেল নিয়ে তিনজন বাসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। খবর পেলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

‎এছাড়া রাত সাড়ে ৯টার পর মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকায় একে একে ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় আহত হয় দুই জন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ২ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

‎এদিকে, গাজীপুরের টঙ্গীতে পুলিশ বক্সের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকার ট্রাফিক পুলিশ বক্সের পাশে এ ঘটনা ঘটে। এসময় আতঙ্কিত হয়ে পরেন পথচারীরা। পরে ঘটনাস্থলে এসে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করে নিয়ে যায় পুলিশ।

‎এছাড়া সন্ধ্যায় চট্টগ্রামের ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফ্লাইওভারের ওপর থেকে নিচে সড়কে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

মন্তব্য (০)





image

‎বেগম খালেদা জিয়া: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...

image

দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...

image

‎অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে ...

নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...

image

‎শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলার মাঠে নিয়ে...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...

image

‎উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

  • company_logo