• আন্তর্জাতিক

নাগরিকদের জাপান যেতে মানা চীনের

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : তাইওয়ান নিয়ে জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্য উত্তাপ ছড়াচ্ছে। এর মধ্যেই নাগরিকদের জাপান সফর এড়াতে অনুরোধ করেছে চীন। তারা বেইজিংয়ে থাকা জাপানি রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিক্রিয়াও জানিয়েছে।

চীন তাইওয়ান আক্রমণ করলে জাপান তার আত্মরক্ষামূলক বাহিনী দিয়েও প্রতিক্রিয়া দেখাতে পারে, তাকাইচির এমন ইঙ্গিতের পর গত কয়েকদিন ধরে দুই দেশের মধ্যে কথার লড়াই তীব্র আকার ধারণ করেছে বলে জানিয়েছে বিবিসি।

দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একে অপরের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদও পাঠিয়েছে। চীনা এক দূত কড়া ভাষায় এমন মন্তব্য করেছেন, যাতে তাকাইচির মাথা কেটে নেওয়ার হুমকি আছে বলেও অনেকে মনে করছেন।

মঙ্গলবার তাকাইচি তার মন্তব্য প্রত্যাহারে অস্বীকৃতি জানিয়ে বলেন, তিনি যা বলেছেন তা জাপানের সরকারের ‘দীর্ঘদিনের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ’। এরপর থেকে সুনির্দিষ্ট পরিস্থিতি নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক থাকবেন বলেও আশ্বাস দেন তিনি।

পরে বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে জাপানি ও ইংরেজি ভাষায় দেওয়া পোস্টে জাপানকে ‘আগুন নিয়ে খেলা বন্ধ করতে’ বলে।

আর শুক্রবার রাতে জাপানের চীন দূতাবাস এক বিবৃতিতে ‘নিকট ভবিষ্যতে জাপান সফর এড়িয়ে চলতে’ নাগরিকদের অনুরোধ জানায়।

 

মন্তব্য (০)





image

এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস

১

আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল...

image

‎শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, কূটনীতিতেই সমাধা...

২

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে ...

image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

৩

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

৪

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৫

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

  • company_logo