• লিড নিউজ
  • জাতীয়

গণঅভ্যুত্থানের বিজয়ী শক্তিই নির্ধারণ করবে গণভোট কেমন হবে: অ্যাটর্নি জেনারেল

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, গণঅভ্যুত্থানের বিজয়ী শক্তিই নির্ধারণ করবে গণভোট কেমন হবে। সেটাই বৈধ, সেটাই আইন। এটাই হবে বাংলাদেশের মানুষের আগামী দিনের পথ দেখানোর সঠিক পাথেয়। আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সত্তার নাম, এ নামে যে কোনো কর্মসূচি অপরাধমূলক, সেক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে তিনি এসব কথা বলেন। জাতীয় জাগরণের কবি গোলাম মোস্তফার জন্ম ও মৃত্যু দিবস উদযাপন উপলক্ষে বাংলা সাহিত্যে তার অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল।

কবির জন্মভিটায় এই প্রথমবার প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মো. নসরুল্লাহ, যুগ্ম সচিব ও রাজউকের সদস্য গিয়াস উদ্দিন, স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথসহ অন্যরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার সাথে আন্তর্জাতিক...

১

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (ম...

image

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

২

নিউজ ডেস্ক : দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করেছে...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

৩

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষা...

image

‎বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বা...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব আর...

image

‎জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর

৫

নিউজ ডেস্কঃ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধ...

  • company_logo