• জাতীয়

‎মধুপুরের পীরের বক্তব্য অসত্য, দয়া করে সংযত হোন: ধর্ম উপদেষ্টা

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ওমরাহর নামে ধর্ম উপদেষ্টা পালিয়ে গেছেন, মধুপুরের পীরের এমন বয়ানকে কাল্পনিক ও বিদ্বেষপূর্ণ বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

‎শুক্রবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘মধুপুরের পীরের বক্তব্য অসত্য, দয়া করে সংযত হোন’ শিরোনামে এক পোস্টে তিনি এ কথা জানান।

‎ড. আ ফ ম খালিদ হোসেন লেখেন, আমাকে কেন পালাতে হবে? আমি কী চোর? নাকি আমি তার অধীনে চাকরি করি। সৌদি সরকারের আমন্ত্রণে হজচুক্তি, হজ সেমিনার, হজ প্রদর্শনী, হাজীদের কোটা নির্ধারণ, পরিবহন কোম্পানি ও হাজীদের সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি করার জন্য  জেদ্দা এসেছি।

‎তিনি আরও লেখেন, একই কারণে এবং একই সময়ে পৃথিবীর ১৫০টি রাষ্ট্রের উপদেষ্টা ও মন্ত্রীগণ সৌদি আরব এসেছেন। ইসলাম ও দাওয়াহ বিষয়ক অপর এক মন্ত্রীর সাথেও আমার মন্ত্রণালয়ের টিম নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা নির্ধারিত আছে।

‎ধর্ম উপদেষ্টা লেখেন, জাতির যারা নেতৃত্ব দিতে আগ্রহী, তাদের অবশ্য মাত্রাজ্ঞান ও বাক সংযম প্রয়োজন। প্রত্যেককে তার নিজের সীমার মধ্যে থাকা জরুরি।

‎উল্লেখ্য, রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন। ওই সম্মেলনে দাওয়াত দেয়া হয়েছিল ধর্ম উপদেষ্টার। তবে সরকারি কাজে সৌদি আরবে যাওয়ায় মাওলানা আব্দুল হামিদ (মধুপুরের পীর) এক সমাবেশে ‘ধর্ম উপদেষ্টা পালিয়ে গেছেন’ বলে ক্ষোভ প্রকাশ করেন। তার এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

মন্তব্য (০)





image

‎দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উ...

image

‎দেশকে কর্মসংস্থানমুখী অর্থনীতিতে রূপান্তর করাই সরকারের ল...

নিউজ ডেস্কঃ শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্...

image

‎১৭ বছর পর দেশ সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে : স্পিকার

নিউজ ডেস্কঃ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, গণম...

image

ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্...

image

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষা...

  • company_logo