• লিড নিউজ
  • জাতীয়

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানি বাড়াতে চান আসিফ নজরুল

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন।

‎তিনি সিউলের ইপিএস ও সিজনাল ওয়ার্কার স্কিমের প্রশংসা করেন এবং জনশক্তি সহযোগিতা জোরদারে কৃষি, প্রাণিসম্পদ, পরিচর্যা ও সেবা খাতে বৈচিত্র্য আনার আহ্বান জানান।

‎দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ফাউন্ডেশন ডে উপলক্ষে এখানে দেশটির দূতাবাসে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ বিনিয়োগ, কর্মসংস্থান ও উন্নয়নের ক্ষেত্রে একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে কোরিয়ার ভূমিকাকে অত্যন্ত মূল্যায়ন করে।

‎আসিফ নজরুল জানান, ইতোমধ্যে ৩৮ হাজারের বেশি বাংলাদেশি বিভিন্ন ব্যবস্থার আওতায় কোরিয়ায় কাজ করেছেন। তিনি শ্রম সহযোগিতা আরও জোরদার করতে কয়েকটি প্রস্তাব দেন, যার মধ্যে রয়েছে কর্মীদের পুনঃপ্রবেশের সময়সীমা ১০-১২ বছর পর্যন্ত বাড়ানো, ইপিএস প্রোফাইলের মেয়াদ দুই বছর থেকে পাঁচ বছর করা এবং কর্মীদের কল্যাণ পর্যবেক্ষণে যৌথ ডিজিটাল মনিটরিং চালু করা।

‎তিনি আরও বলেন, ন্যায্যতা বজায় রাখতে বিদ্যমান র‌্যান্ডম রেশিও পদ্ধতির পরিবর্তে ইপিএস প্রোফাইলের নিয়মিত ও পদ্ধতিগত জমা নিশ্চিত করা উচিত। পাশাপাশি তিনি কোরিয়ার পরিচর্যা ও সেবা খাতে পাইলট নিয়োগ কর্মসূচি চালুর আহ্বান জানান।

‎বাংলাদেশে কোরিয়ার ইলেকট্রনিক্স, অবকাঠামো, জ্বালানি ও তথ্যপ্রযুক্তি খাতে শক্তিশালী উপস্থিতির কথা তুলে ধরে উপদেষ্টা পরিবেশবান্ধব প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং স্মার্ট শিল্পে কোরিয়ার আরও বিনিয়োগকে স্বাগত জানান।

‎আসিফ নজরুল বলেন, কোরিয়ার সিজনাল ওয়ার্কার প্রোগ্রাম ইতোমধ্যে বাংলাদেশের প্রান্তিক যুবকদের জন্য মূল্যবান সুযোগ সৃষ্টি করেছে এবং জনগণের মধ্যে আন্তঃসম্পর্ক জোরদার করেছে।

‎তিনি কোরিয়া সরকার ও জনগণকে বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং ‘বিশ্বাস, উদ্ভাবন ও টেকসই অগ্রগতির’ ভিত্তিতে সম্পর্ক উন্নয়নে ঢাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

‎অনুষ্ঠানে বাংলাদেশ নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকও বক্তব্য রাখেন। তিনি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের প্রশংসা করেন এবং বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমগত গতিশীলতায় সহযোগিতা জোরদারের প্রস্তুতির কথা জানান।

মন্তব্য (০)





image

‎বেগম খালেদা জিয়া: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...

image

দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...

image

‎অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে ...

নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...

image

‎শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলার মাঠে নিয়ে...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...

image

‎উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

  • company_logo