• লিড নিউজ
  • জাতীয়

‎আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

‎বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা বিষয়ে বড় ধরনের কোনো সমস্যা নেই। ছোট খাটো যেসব ঘটনা ঘটেছে, আমরা সাথে সাথে অ্যাকশন নিয়েছি। কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত কোনো দলের এসব ঘটনাকে কেন্দ্র করে কোনো শঙ্কা নেই।

‎সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আজ রাস্তা তো ওরকম ফাঁকা নেই। এখন অনেকে অনেক কিছুই প্রচার করে। কিন্তু ওরকম কিছু না। রড় রকমের কোন সমস্যা নেই। ছোটখাট দু’একটি ঘটনা ঘটেছে, সেটা মিডিয়ায় প্রচার হয়েছে। সেটা আপনারা দেখেছেন, আমিও দেখেছি। আমরা এসব ঘটনার ক্ষেত্রে সাথে সাথে এ্যাকশন নিয়েছি।

‎চলতি মৌসুমে আমনের বাম্পার ফলন হবে আশা প্রকাশ করে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা আরো বলেন, এবার আমনের চাষ ও ফলন ভালো হয়েছে। আমরা একটি দাম নির্ধারণ করে দিয়েছি। আমনের প্রতি কেজি ৩৪ টাকা, আতপ চাল ৪৯ টাকা ও সিদ্ধ চাল ৫০ টাকা কেজি।

‎জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ মৌসুমে সবজির উৎপাদনও খুবই ভালো। বাজারে সবজির সরবরাহ ভালো, দামও সহনীয় পর্যায়ে আছে। এবার আলু চাষিরা বড় ধরনের লোকসানে আছেন, তারা ভালো দাম পাননি। সে কারণে আলু চাষিদের প্রণোদনা দেওয়ার একটা ব্যবস্থা করা হবে। তবে আশার কথা পেঁয়াজ আমদানি করতে হয়নি, আমদানি করতেও হবে না। গ্রীষ্মকালীন মুড়িকাটা পেঁয়াজও কিছু দিনের মধ্যে বাজারে চলে আসবে। বাজারে পেঁয়াজের কোনো ঘাটতিও হবে না। কিছু কিছু অসাধু গোষ্ঠী এই পণ্যটির দাম বাড়ানোর চেষ্টা করছেন কিন্তু তারা সফল হবে না বলে জানান তিনি।

মন্তব্য (০)





image

‎বেগম খালেদা জিয়া: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...

image

দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...

image

‎অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে ...

নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...

image

‎শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলার মাঠে নিয়ে...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...

image

‎উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

  • company_logo