ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটি জরুরি বৈঠকে বসেছে। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই বৈঠক চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আজ (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর শুরু হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এই তথ্য জানিয়েছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠকে সভাপতিত্ব করছেন।
কী বিষয়ে এই বৈঠক ডাকা হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণার পরিপ্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে। বিএনপি আগে থেকেই একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের দাবি জানিয়ে আসছিল। আজ দুপুরের পর প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একই দিনে সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোটের ঘোষণা দিয়েছেন।
নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (ম...
নিউজ ডেস্ক : দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করেছে...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষা...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব আর...
নিউজ ডেস্কঃ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধ...

মন্তব্য (০)