ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ‘আবার ৭১’ নামে একটি ফেসবুক পেজ থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে নিয়ে একটি খণ্ডিত ভিডিও ব্যবহার করে কৃত্রিম স্বর সংযোজনের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর রিল তৈরি ও প্রচার করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরিকল্পিতভাবে এ ধরনের ন্যক্কারজনক ও বানোয়াট ভিডিও তৈরি এবং প্রচারকারীদের দ্বারা বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ করা হলো।
বুধবার (১২ নভেম্বর) রাতে ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি লকডাউনের নামে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ডিএমপি। নগরবাসীর জানমালের নিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশের গৃহীত ব্যবস্থা সম্পর্কে জনমনে অহেতুক বিভ্রান্তি তৈরির ঘৃণ্য অপচেষ্টার অংশ হিসেবে কুচক্রীমহল এ ধরনের বিকৃত ভিডিও তৈরি ও প্রচার করছে বলে মনে করে ডিএমপি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এসব হীন অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের তথ্য, ছবি, অডিও বা ভিডিও শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার জন্য নেটিজেনদের পুনরায় অনুরোধ করা হলো।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...
নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...
নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...
নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

মন্তব্য (০)