• আন্তর্জাতিক

আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইসলামাবাদে সাম্প্রতিক আত্মঘাতী হামলার পর আফগানিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি অভিযোগ করেছেন, আফগান তালেবান সরকার পাকিস্তানে হামলা চালানো সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। আসিফ সতর্ক করে বলেন, প্রয়োজন হলে পাকিস্তান আফগানিস্তানে সামরিক হামলা চালাতে ‘বাধ্য’ হবে।

মঙ্গলবার ইসলামাবাদের আদালতের বাইরে এক আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও ৩৬ জন আহত হন। পাকিস্তানি তালেবান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে।

ঘটনার পর জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, আফগানিস্তানে সন্ত্রাসী ঘাঁটিতে হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। মঙ্গলবারের হামলার পর আফগানিস্তানের সঙ্গে যুদ্ধও ঘটতে পারে।

তিনি আফগান সরকারের তরফ থেকে হামলার নিন্দাকে ‘রাজনৈতিক নাটক’ বলে অভিহিত করেন। আসিফের দাবি, পাকিস্তানি বাহিনীর অভিযানে যেসব সন্ত্রাসী নিহত হয়েছে, তাদের বেশিরভাগই আফগান নাগরিক।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা এমন অবস্থায় পড়েছি যে, আমাদের কোনো বিকল্প নেই—সন্ত্রাসী হামলার জবাব দিতে বাধ্য হয়েছি।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও ইসলামাবাদে আত্মঘাতী হামলার জন্য ভারতের ‘প্রক্সি গোষ্ঠীগুলোর’ সম্পৃক্ততার অভিযোগ করেছিলেন। তবে এ হামলা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি কাবুল সরকার।

 

মন্তব্য (০)





image

এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস

১

আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল...

image

‎শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, কূটনীতিতেই সমাধা...

২

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে ...

image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

৩

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

৪

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৫

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

  • company_logo