প্রতীকী ছবি
নিউজ ডেস্কঃ রাজধানীর মধ্য বাড্ডায় মামুন শিকদার (৩৯) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ (বুধবার, ১২ নভেম্বর) মধ্য বাড্ডার কমিশনার গলির একটি দুইতলা টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে।
এদিন ভোর ৪টার দিকে মধ্য বাড্ডার কমিশনার গলির একটি দোতলা টিনশেড বাড়ির নিচতলা থেকে মামুনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বাড্ডা থানার এসআই হাসানুর রহমান বলেন, ‘নিহতের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা গেছে। তার বাবার নাম আব্দুল মালেক শিকদার, বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার আগলী গ্রামে। এখনো পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
এসআই আরও জানান, মরদেহটি বাসার মেঝে থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের থুতনির নিচে গুলির ছিদ্র পাওয়া গেছে। আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যে বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে; সেটি নিহতের নিজের বাসা নয়। ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসায়ীদের দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে বিস্তারিত তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত করা যাবে।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...
নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...
নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...
নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

মন্তব্য (০)