• লিড নিউজ
  • জাতীয়

ঢাকার বাইরে থেকে লোকজন এসে টাকার বিনিময়ে মিছিল করে চলে যায়: ডিএমপি কমিশনার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী বলেছেন, ঢাকার বাইরে থেকে লোকজন ঢাকায় এসে টাকার বিনিময়ে মিছিল করে আবার ঢাকার বাইরে চলে যায়। এসব ঘটনায় অক্টোবর থেকে ৫৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখেছি, হেলমেট ও মাস্ক পরে ভোর বেলায় কিংবা ব্যস্ত সময়ে ককটেল বিস্ফোরণ করা হচ্ছে। ককটেল বিস্ফোরণ করানোর জন্য অপ্রাপ্তবয়স্ক ছেলেদের ব্যবহার করা হচ্ছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ঢাকা মহানগরীর চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সাজ্জাদ আলী বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল গত ১১ দিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ১৭টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। 

তিনি আরও বলেন, গত দুই দিনে রাজধানীতে ৯টি গাড়িতে আগুন লাগানো হয়েছে। এসব ঘটনায় গত দুইদিনে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১৭টি মামলা করা হয়েছে। গত অক্টোবর থেকে এখন পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ দুটি দল ও তাদের অঙ্গ-সংগঠন অস্তিত্ব জানান দেওয়ার জন্য ১৪টি ঝটিকা মিছিল করেছে।

আগামী ১৩ নভেম্বর ‘লকডাউন’ কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোনো আশঙ্কা নেই ও চিন্তার কোনো কারণ নেই। ঢাকাবাসী তৎপরতা রুখে দেবে। ওইদিন বিপুলসংখ্যক পুলিশ সদস্যসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঢাকায় মোতায়েন থাকবেন।

 

মন্তব্য (০)





image

‎দেশকে কর্মসংস্থানমুখী অর্থনীতিতে রূপান্তর করাই সরকারের ল...

নিউজ ডেস্কঃ শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্...

image

‎১৭ বছর পর দেশ সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে : স্পিকার

নিউজ ডেস্কঃ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, গণম...

image

ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্...

image

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষা...

image

শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা:...

নিউজ ডেস্ক : আসন্ন এইচএসসি পরীক্ষায় যদি কোনো শিক্ষার্থীর কাছ...

  • company_logo