ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য প্যাট্রোলিং বাড়ানো হয়েছে। কেপিআইগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়া, যেখানে-সেখানে খোলা তেল বিক্রি বন্ধসহ বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে। আজ (মঙ্গলবার, ১১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
এসময় সন্দেহভাজন কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, ‘সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না। আগামী ১৩ তারিখ ঘিরে আমাদের কার্যক্রম চলছে। সন্দেহভাজন কাউকে দেখলেই আমাদের পুলিশকে সবাই সেটা জানান।’
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। প্রস্তুতি শেষ হলে আমরা একটা মহড়াও দেব। সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না। ১৩ তারিখের আওয়ামী লীগের কর্মসূচির ব্যাপারে শক্ত অবস্থানে সরকার। রাস্তার পাশে পেট্রোলসহ সব ধরনের জ্বালানি বিক্রি বন্ধ থাকবে।’
ভৈরবে রেলে ও সাম্প্রতিক সময়ে বাসে আগুন যারা দিয়েছে তারা দুষ্কৃতিকারী, এদের প্রতিহত করা হবে—জানান উপদেষ্টা।
নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (ম...
নিউজ ডেস্ক : দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করেছে...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষা...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব আর...
নিউজ ডেস্কঃ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধ...

মন্তব্য (০)