• জাতীয়

‎ব্যালট ছাপাতে কেপিএম থেকে কাগজ কিনছে ইসি

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আসন্ন সংসদ নির্বাচনের ব্যালট ছাপাতে রাঙ্গামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) থেকে কাগজ কিনছে নির্বাচন কমিশন (ইসি)। 

‎বিসিআইসির কাগজ উৎপাদনকারী এ প্রতিষ্ঠান থেকে নির্বাচন কমিশন ৯১৪.০০৯ টন কাগজ কিনছে যার বাজার মূল্য প্রায় ১১ কোটি টাকা। ইতোমধ্যে ১৭৮.০০৯ টন কাগজ সরবরাহ হয়েছে। অবশিষ্ট ৭৩৬ টন কাগজ ধাপে ধাপে উৎপাদন করে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে সরবরাহ করা হবে।

‎তথ্য নিশ্চিত করেছেন কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ্। তিনি বাসসকে জানান, চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরে নির্বাচন কমিশন থেকে রঙ্গিন (সবুজ, গোলাপি, এজুরলেইড) ও বাদামি সালফেট কাগজ মিলে সর্বমোট ৯১৪.০০৯ টন কাগজের অর্ডার পাওয়া গেছে।

‎নির্বাচন কমিশন ছাড়াও বাংলাদেশ স্টেশনারি অফিস (বিএসও), বিভিন্ন বোর্ড ও বিশ্ববিদ্যালয়, কিছু বেসরকারি প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে প্রায় ২ হাজার ৮৯৪ টন কাগজের সরবরাহ আদেশ পাওয়া গেছে। যার বাজার মূল্য প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকা।

‎এদিকে কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক দপ্তর থেকে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থ বছরে কেপিএম এর কাগজ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় ৩ হাজার ৫০০ টন। এ কাগজের মূল্যমান প্রায় ৪০ থেকে ৪৫ কোটি টাকা। বর্তমানে কারখানায় উৎপাদন চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

‎বেগম খালেদা জিয়া: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...

image

দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...

image

‎অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে ...

নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...

image

‎শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলার মাঠে নিয়ে...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...

image

‎উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

  • company_logo