• লিড নিউজ
  • জাতীয়

জাতীয় নির্বাচনে নিরাপত্তায় নিয়োজিত থাকবে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার সদস্য: মহাপরিচালক

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ৫ লাখ ৫০ হাজারের বেশি আনসার সদস্য মোতায়েন করা হবে।

‎সাভারের আশুলিয়ার গোকুলনগর উচ্চ বিদ্যালয়ে আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণের (তৃতীয় পর্যায়) উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।‎

‎তিনি বলেন, নির্বাচন কমিশন এখনো ভোটকেন্দ্র নির্ধারণ করেনি, কারণ নির্বাচনের সময়সূচি ঘোষণা হয়নি। তবে প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে পুরো বাহিনীর পূর্ণাঙ্গ পুনর্গঠন প্রক্রিয়া চলছে, যেখানে তরুণ সদস্য নিয়োগে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

‎মহাপরিচালক বলেন, ‘আগে বাহিনীতে তরুণ সদস্যের খুব বেশি ছিল না। গত দেড় বছরে ১৮ থেকে ২৫ বছর বয়সি প্রায় দেড় থেকে ২ লাখ তরুণকে নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের প্রশিক্ষণ আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে।’

‎সাভার উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে প্রায় ১০০ জন নারী-পুরুষ অংশ নিচ্ছেন।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের উপপরিচালক আশরাফুল আলম, ঢাকা জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমেদ, ঢাকা সহকারী কমান্ড্যান্ট রাশিদুল হাসান জন এবং সাভার উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আনিসুর রহমান।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার সাথে আন্তর্জাতিক...

১

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (ম...

image

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

২

নিউজ ডেস্ক : দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করেছে...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

৩

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষা...

image

‎বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বা...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব আর...

image

‎জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর

৫

নিউজ ডেস্কঃ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধ...

  • company_logo