• লিড নিউজ
  • জাতীয়

পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেছেন।

‎শনিবার (৮ নভেম্বর) রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক চলমান আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বিশেষ মতবিনিময় সভায় আইজিপি প্রধান অতিথির বক্তৃতায় এ নির্দেশনা দেন।

‎ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সভাপতিত্বে এ সভায় আরও উপস্থিত ছিলেন, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান, অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) স্পেশাল ব্রাঞ্চ মো. গোলাম রসুল, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স ও প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জিললুর রহমানসহ ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনারগণ, ডিএমপির আট অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনারগণ, সকল জোনাল এসি, এসি প্যাট্রোল, সকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্যাট্রোল ইন্সপেক্টরগণ।

‎এছাড়াও সভায় চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পাদনের জন্য উপস্থিত পুলিশ কর্মকর্তাগণ তাদের মতামত তুলে ধরেন এবং প্রয়োজনীয় কর্মপন্থা নির্ধারণ করেন।

মন্তব্য (০)





image

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষা...

image

শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা:...

নিউজ ডেস্ক : আসন্ন এইচএসসি পরীক্ষায় যদি কোনো শিক্ষার্থীর কাছ...

image

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান...

 ডেস্ক : অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে জামায়াতপন্থি ১৮ আইন কর্মকর্তার ...

image

‎স্পীকারের সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন‌্য সাক্ষ...

নিজস্ব প্রতিবেদকঃ আজ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্...

image

বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ান থেকে বেইজিংয়ে...

  • company_logo