• আন্তর্জাতিক

পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ অনুসরণ করে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তাব নিয়ে কাজ করছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। এমনটাই নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
‎
‎দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।
‎
‎এর আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র তিন দশকের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করবে। এরই প্রেক্ষিতে রাশিয়াও পারমাণবিক পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নেয়।
‎
‎ল্যাভরভ সাংবাদিকদের বলেন, ‘৫ নভেম্বর নিরাপত্তা পরিষদের সভায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটি বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করেছেন আর এ নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। জনগণকে ফলাফল সম্পর্কে অবহিত করা হবে।’
‎
‎তিনি আরও বলেন, ‘ট্রাম্প পারমাণবিক অস্ত্র বহনকারী পরীক্ষা চালানোর কথা বলেছেন নাকি তথাকথিত সাবক্রিটিক্যাল পরীক্ষা চালানোর কথা বলেছেন সে বিষয়ে স্পষ্ট বার্তা পায়নি মস্কো। হয়তো ডোনাল্ড ট্রাম্প সত্যিই ওয়াশিংটনের পূর্ণ-স্কেল পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার ইচ্ছা সম্পর্কেই কথা বলেছেন।’
‎
‎রাশিয়া এবং চীনের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে চান বলে গত সপ্তাহে জানিয়েছিলেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘অন্যান্য দেশের পরীক্ষামূলক কর্মসূচির কারণে আমি যুদ্ধ বিভাগকে আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা সমানভাবে শুরু করার নির্দেশ দিয়েছি। আর এই প্রক্রিয়াটি অবিলম্বে শুরু হবে।’
‎
‎১৯৯২ সাল থেকে কোনো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়নি যুক্তরাষ্ট্র। তারা এমন অনুশীলন থেকে স্বেচ্ছায় স্থগিতাদেশ পালন করছে। সে সময় থেকে কেবল উত্তর কোরিয়াই পারমাণবিক পরীক্ষা চালিয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। যদিও, সাম্প্রতিক বছরগুলোতে চীনও গোপনে ছোট আকারের অস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে মনে করা হয়।

মন্তব্য (০)





image

এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস

১

আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল...

image

‎শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, কূটনীতিতেই সমাধা...

২

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে ...

image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

৩

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

৪

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৫

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

  • company_logo