• লিড নিউজ
  • জাতীয়

‎জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার মুক্তি পেলো

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় টিজার মুক্তি পেয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শুক্রবার রাত ৯টার দিকে এক মিনিট ৯ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটি প্রকাশ করা হয়।

‎টিজারে দেখা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ফেলানী খাতুনের বাবা মো. নূর ইসলাম তার কন্যা হত্যার মর্মান্তিক ঘটনাটি স্মরণ করে ক্ষোভ ও বেদনা প্রকাশ করছেন।

‎তিনি বলেন, ‘আজও আমি বিচার পাইনি। কীভাবে বিচার পাব? বরং তখন আমাদের সরকার ভারতের পক্ষেই কথা বলেছিল। তখন বাংলাদেশের সরকার ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। আমরা আর এমন সরকার চাই না।’

‎নূর ইসলাম বলেন, ‘আমরা এমন সরকার চাই না যে আমাদের পক্ষে কথা বলতে পারবে না। এমন সরকার চাই, যারা আমাদের পক্ষে কথা বলবে, যারা হত্যার বিচার চাইতে সাহসী হবে।’

‎দেশবাসীর প্রতি আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা ভোট দেব, আমাদের ক্ষমতা ফিরিয়ে নেব। এই নির্বাচনে কে জিতবে? বাংলাদেশ জিতবে।’

‎প্রেস উইং জানায়, টিজারটির শেষাংশে বলা হয়েছে, ‘ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে ভোট দিয়ে ঠিক করুন কেমন বাংলাদেশ চান। মনে রাখবেন, দেশের চাবি এবার আপনার হাতে।’

মন্তব্য (০)





image

‎পোশাক পরিবর্তন নিয়ে বিতর্ক: আবার আগের পোশাকে ফিরছে পুলিশ...

নিউজ ডেস্কঃ চব্বিশের গণঅভ্যুত্থানের পর আন্দোলককারী ও বিভিন্ন...

image

‎চার বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, পাঁচ দিনের পূর্বাভাস...

নিউজ ডেস্কঃ লঘুচাপের প্রভাবে দেশের চার বিভাগে বৃষ্টি বা বজ্র...

image

‎সমাজে পুরুষতান্ত্রিক মনোভাব নারীদের সৃষ্টিশীল শক্তিকে বা...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ...

image

‎চলতি বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী

নিউজ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দু...

image

‎ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখর...

  • company_logo