• লিড নিউজ
  • জাতীয়

‎সামাজিক উন্নয়নে দৃঢ় আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কাতারের রাজধানী দোহায় ‘দ্বিতীয় বিশ্ব সামাজিক উন্নয়ন শীর্ষ সম্মেলনে’ বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে পর্যাপ্ত ও পূর্বানুমেয় আর্থিক সম্পদ এবং জোরালো আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান জানিয়েছে।

‎সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের নেতৃত্বে বাংলাদেশের একটি আন্তঃমন্ত্রণালয় প্রতিনিধিদল তিন দিনব্যাপী এ সম্মেলনে অংশগ্রহণ করেছে, যা শুক্রবার শেষ হয়েছে।

‎সম্মেলনে সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ দেশের জনকেন্দ্রিক উন্নয়ন মডেল তুলে ধরেন। যেখানে সামাজিক ন্যায়বিচার, অন্তর্ভুক্তি এবং মাইক্রোক্রেডিট ও সামাজিক ব্যবসার মতো উদ্ভাবনী উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

‎তিনি আরো বলেন, কার্যকর সরকারি নীতিমালা, অন্তর্ভুক্তিমূলক সামাজিক সুরক্ষা ব্যবস্থা এবং উদ্ভাবনী সামাজিক কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ লাখ লাখ মানুষকে চরম দারিদ্র্য থেকে উত্তরণে সহায়তা করেছে।

‎সমাজকল্যাণ সচিব স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন, যার মধ্যে রয়েছে সীমিত আর্থিক পরিসর, ঋণের বোঝা বৃদ্ধি  এবং জলবায়ু-সৃষ্ট দুর্যোগ।

‎মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১৩ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার মানবিক বিষয়টি তুলে ধরে সচিব বলে, নতুন আর্থিক শর্ত আরোপ করে এলডিসি উত্তরণ-প্রত্যাশী দেশের ওপর বোঝা চাপানো উচিত হবে না।

‎সম্মেলনে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ডিজিটাল বিভাজন কমানো এবং অভিযোজনমূলক পদক্ষেপের জন্য পূর্বানুমেয় ও সহজলভ্য জলবায়ু অর্থায়ন সক্রিয় করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

‎বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনের ফাঁকে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও উন্নয়ন সহযোগীদের আয়োজিত একাধিক  ইভেন্টে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। তারা সামাজিক সুরক্ষা, নারী ও যুব ক্ষমতায়ন, অভিবাসী শ্রমিকদের কল্যাণ, প্রবীণদের যত্ন এবং জলবায়ু-সহনশীল সামাজিক ব্যবস্থার ক্ষেত্রে নিজেদের সেরা চর্চাগুলো তুলে ধরে।

‎বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রতিনিধিরা।

মন্তব্য (০)





image

‎বেগম খালেদা জিয়া: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...

image

দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...

image

‎অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে ...

নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...

image

‎শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলার মাঠে নিয়ে...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...

image

‎উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

  • company_logo