• জাতীয়

রাতে ভারি বৃষ্টির সতর্কবার্তা

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশের ৭ জেলায় বজ্রপাতসহ ভারি বর্ষণের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি)। এর মধ্যে কয়েক জেলায় অতি ভারি বর্ষণ হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

‎মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ১০টার পর এ ভারি বর্ষণের আশঙ্কার কথা জানিয়েছে বিডব্লিউওটি।

‎এক ফেসবুক পোস্টে জানিয়েছে, মঙ্গলবার রাত ১০টা থেকে আগামী শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টার মধ্যে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ফেনী, নোয়াখালী ও এর আশেপাশের কিছু এলাকায় বজ্রপাত ও দমকা হাওয়াসহ ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সময়ে কুমিল্লা, লক্ষীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ভোলা ও এর আশেপাশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেও জানিয়েছে বিডব্লিউওটি।

‎তবে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার কিছু কিছু স্থানে অতি ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে জানিয়ে তারা এসব জেলার কৃষকদের বিশেষভাবে সতর্ক থাকতে বলেছেন।

‎বিডব্লিউওটি আরও জানায়, লঘুচাপের প্রভাবে এই বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই লঘুচাপের গতিপথের ওপর নির্ভর করে আপডেটে কিছুটা পরিবর্তন হতে পারে।

মন্তব্য (০)





image

‎বেগম খালেদা জিয়া: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...

image

দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...

image

‎অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে ...

নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...

image

‎শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলার মাঠে নিয়ে...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...

image

‎উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

  • company_logo