• জাতীয়

‎জেলহত্যা দিবস আজ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আজ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। এ দিনটির সঙ্গে জড়িয়ে আছে জাতির এক বেদনার ইতিহাস। ১৯৭৫ সালের এ দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাতের আঁধারে বন্দি অবস্থায় হত্যা করা হয় মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে।

‎এই চার নেতাকে হত্যার পরদিন তৎকালীন উপ-কারা মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) কাজী আবদুল আউয়াল লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মো. মতিউর রহমান এ মামলার রায় ঘোষণা করেন।

‎এ মামলায় আদালতের রায়ে ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া মৃত্যুদণ্ড দেয়া হয় তিনজনকে। যদিও আসামিদের মধ্যে ১০ জনই এখনও ধরাছোঁয়ার বাইরে। কেবল ১ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

‎যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ দীর্ঘদিন পলাতক ছিলেন। ২০২০ সালের এপ্রিলে তিনি ধরা পড়েন এবং ওই মাসেই তার ফাঁসি কার্যকর হয়।

‎১৯৭৫ সালে গ্রেপ্তার হন মুক্তিযুদ্ধ চলাকালে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী জাতীয় চার নেতা। এরপর ৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগারে নির্মম এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। শেখ মুজিবের অবর্তমানে এ চার নেতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

‎মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামান ছিলেন খাদ্য ও ত্রাণমন্ত্রী।

‎উল্লেখ্য, ২১ বছর এ মামলার তদন্ত কার্যক্রম থেমে ছিল, যা ১৯৯৬ সালের জুন মাসে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে পুনরায় শুরু হয়। এর ৮ বছর পর ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালত মামলার রায় ঘোষণা করেন।

মন্তব্য (০)





image

‎বেগম খালেদা জিয়া: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...

image

দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...

image

‎অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে ...

নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...

image

‎শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলার মাঠে নিয়ে...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...

image

‎উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

  • company_logo