• অর্থনীতি

কমিউনিটি ব্যাংকের বার্ষিক এএমএল অ্যান্ড সিএফটি সম্মেলন

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তাদের অংশগ্রহণে এএমএল অ্যান্ড সিএফটি কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১ নভেম্বর) দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান মো. মফিজুর রহমান খান চৌধুরী। এছাড়া কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে অংশ নেন।

‎দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের ডেপুটি ডিরেক্টর হাফিজুর রহমান, জয়েন্ট ডিরেক্টর ইবনে আহসান কবির, জয়েন্ট ডিরেক্টর এএনএম কলিম উদ্দিন হাসান তুষার মানি লন্ডারিং প্রতিরোধে সিনিয়র ম্যানেজমেন্ট এর কমপ্লায়েন্স পরিপালন, ব্যামেলকোদের ভূমিকা, ট্রেড এবং ক্রেডিট বেজড মানি লন্ডারিং এর ধরন, ইমার্জিং ফাইন্যান্সিয়াল ক্রাইম, হুন্ডি, গেমিং, বেটিং এবং ক্রিপ্টোকারেন্সিসহ বিভিন্ন বিষয়ে ব্যাংকের শাখা ও বিভাগের অত্যাবশ্যক পরিপালনীয় বিষয় নিয়ে বিষদ আলোচনা ও পর্যালোচনা শেষে করণীয় নির্ধারণ করে দেন।

‎সমাপনী বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন আর্থিকখাতে অনিয়ম ও অপরাধ রোধে ব্যাংকগুলোর পক্ষ থেকে জোরালো ভূমিকা প্রত্যাশা করেন।

‎এ সময় মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কমিউনিটি ব্যাংকের ক্যামেলকো ও চিফ অপারেটিং অফিসার (সিওও) সামসুল হক সুফিয়ানী এবং ডিক্যামেলকো ও হেড অব অপারেশন্স শরফুদ্দিন মো. রেদওয়ান পাটওয়ারী।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের কোম্পানি সেক্রেটারি সাইফুল আলম এবং ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি) প্রধান মোহাম্মদ খাইরুল আলমসহ কমিউনিটি ব্যাংকের সকল বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক ও সব শাখার কর্মকর্তারা।

মন্তব্য (০)





image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

image

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ: এডিবি

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক...

image

‎রুপির বিপরীতে টাকার বড় উত্থান, দুই বছরে শক্তিশালী হয়েছে ...

নিউজ ডেস্কঃ ভারতীয় রুপির বিপরীতে গত দুই বছরে উল্লেখযোগ্...

image

২১ দিনে রেমিট্যান্স এলো ২০৬ কোটি ডলার

নিউজ ডেস্ক : সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় বা র...

image

প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাধ...

  • company_logo