• আন্তর্জাতিক

‎তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত আপিলের শুনানি পর্যবেক্ষণ নেপালের প্রধান বিচারপতির

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চে বসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত বহুল আলোচিত আপিলের শুনানি পর্যবেক্ষণ করলেন বাংলাদেশ সফররত নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত।
‎
‎আজ বেলা ১২ টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে বসে এই শুনানি হয়।
‎
‎বিএনপির পক্ষে আপিলের শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে আপিলে ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী।
‎
‎আপিল শুনানি শুরুর আগে নেপালের প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সেই সরঙ্গ দুদেশের বিচার বিভাগের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্কের বিষয়টি তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন।
‎
‎এরপর অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান নেপালের প্রধান বিচারপতিকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন।
‎
‎সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে নেপালের প্রধান বিচারপতিকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
‎
‎এসময় আপিল বিভাগে নেপালের উচ্চ আদালতের বিচারপতি, বিচার বিভাগের কর্মকর্তা, নেপালের রাষ্টদূত ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীসহ আপিল বিভাগের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস

১

আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল...

image

‎শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, কূটনীতিতেই সমাধা...

২

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে ...

image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

৩

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

৪

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৫

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

  • company_logo