• আন্তর্জাতিক

ভয়াবহ তাণ্ডব চালিয়ে অবশেষে দুর্বল হলো ঘূর্ণিঝড় ‘মেলিসা’

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ক্যারিবীয় অঞ্চলে শতাব্দীর ভয়াবহ তাণ্ডব চালানোর পর ঝড় ‘মেলিসা’ এখন দুর্বল হয়ে পড়েছে। শক্তিশালী এই ঝড়ে জ্যামাইকা, কিউবা ও হাইতিতে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়াবিষয়ক সংস্থা অ্যাকুয়েদার।

‎মেলিসার সর্বোচ্চ বেগ ঘণ্টায় ২৫০ কিলোমিটারেরও বেশি ছিল, যা আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া সংস্থা অ্যাকুওয়েদার।

‎বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) ঝড়বিষয়ক বিশেষজ্ঞ অ্যান-ক্লেয়ার ফন্টান বলেন, জ্যামাইকার জন্য এটি শতাব্দীর ঝড়। এতো শক্তিশালী আঘাত দেশটি আগে কখনও দেখেনি।

‎গত ২৮ অক্টোবরে ক্যাটাগরি–৫ মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে জ্যামাইকার দক্ষিণ উপকূলে আঘাত হানে ‘মেলিসা’। এটি ১৯৮৮ সালের পর দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়। এতে বাড়িঘর, সড়ক ও ফসলের ব্যাপক ক্ষতি হয়।

‎শুক্রবার (৩১ অক্টোবর) অ্যাকুয়েদার জানায়, শুধু পশ্চিম ক্যারিবীয় অঞ্চলেই ক্ষতির পরিমাণ ৪৮-৫২ বিলিয়ন ডলার।

‎জ্যামাইকার সরকারি হিসাব অনুযায়ী, ১৯ জন নিহত হয়েছেন, বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন চার লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ। হাইতিতে ৩১ জন নিহত ও ২০ জন নিখোঁজ, এর মধ্যে শুধু দক্ষিণাঞ্চলের পেটি-গোয়ে এলাকায় একটি নদী উপচে পড়ে ২৩ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১০ শিশু। সর্বশেষ ঝড়টি ১২০ মাইল প্রতি ঘণ্টা বেগে বাতাস এবং প্রবল বৃষ্টিপাত চালিয়ে যেতে থাকে।

‎কিউবায় ঝড়টি ক্যাটাগরি–৩ মাত্রায় দুর্বল হয়ে আঘাত হানে। সেখানে বড় কোনো প্রাণহানি না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি ও গণ-উচ্ছেদ হয়েছে।

‎বিশ্ব খাদ্য কর্মসূচির ক্যারিবীয় পরিচালক ব্রায়ান বোগার্ট ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর বলেন, মাঠের অবস্থা একেবারেই বিপর্যস্ত ও ভয়াবহ।

‎ক্ষয়ক্ষতি ও মানবিক বিপর্যয়

‎জ্যামাইকার প্রায় ৭৭ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

‎জনপ্রিয় পর্যটন নগরী মন্টেগো বে-তে পানির উচ্চতা কোমর সমান পর্যন্ত উঠে যায়।

‎আবহাওয়া সংস্থা অ্যাকুওয়েদারের হিসাব অনুযায়ী, মেলিসা প্রায় ২২ বিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতি করেছে।

‎ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রতিবেশী হাইতিতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে, মূলত বন্যায় ভেসে গিয়ে।
‎কিউবায় প্রায় ৭ লাখ ৩৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হলেও প্রাণহানি ঘটেনি।

‎মেলিসা এবারের মৌসুমে চতুর্থ ঘূর্ণিঝড় যা ২৪ ঘণ্টারও কম সময়ে ভয়াবহ শক্তি অর্জন করেছে। বিজ্ঞানীরা বলছেন, উষ্ণ সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ঘূর্ণিঝড়গুলোকে আরও দ্রুত ও বিধ্বংসী করে তুলছে। ‘র‌্যাপিড ইনটেনসিফিকেশন’ বা দ্রুত শক্তিবৃদ্ধির এই প্রবণতা জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব।

মন্তব্য (০)





image

রেড ক্রসের কর্মকর্তার সঙ্গে কারাবন্দি সু চির সাক্ষাত নিয়ে...

নিউজ ডেস্ক : ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরস...

image

খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানি...

image

ওয়াশিংটনের ভয়াবহ দাবানলে ৬০০ স্থাপনা পুড়ে ছাই

নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্...

image

‎সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরে একটি ঐ...

image

তরুণদের মাদকমুক্ত হওয়া জরুরি: মোদি

নিউজ ডেস্ক : একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে যুবসমাজকে মাদ...

  • company_logo