• আন্তর্জাতিক

ট্রাম্প সিউলে পৌঁছানোর আগেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়া পৌঁছানোর ঠিক আগেই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং নিশ্চিত করেছে তারা আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
‎
‎দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’র বরাতে জানায়, কোরিয়া ইয়েলো সাগরে একটি কৌশলগত ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি উপরের দিকে উৎক্ষেপণ করা হয়। যা প্রায় সাত হাজার ৮০০ সেকেন্ড আকাশে উড়েছিল।
‎
‎কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, এর আগে উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল অক্টোবরের ২২ তারিখে। দুটি হাইপারসনিক প্রজেকটাইল নিক্ষেপ করেছিল।
‎
‎ইয়েলো সাগরে এমন সময় কিম জং উনের দেশ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যার কিছুক্ষণ পরই উত্তর কোরিয়ায় পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এশিয়া সফরের চতুর্থ দিনে বুধবার স্থানীয় সময় পৌনে বারোটার দিকে ট্রাম্প পৌঁছান দক্ষিণ কোরিয়ার রাজধানী সউলে।
‎
‎প্রেসিডেন্ট ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় বৈঠকে বসার কথা রয়েছে। দক্ষিণ কোরিয়ায় পৌঁছানোর পর আজই দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প।

মন্তব্য (০)





image

‎রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ...

১

‎আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...

image

এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস

২

আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল...

image

‎শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, কূটনীতিতেই সমাধা...

৩

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে ...

image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

৪

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

৫

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

  • company_logo