• লিড নিউজ
  • জাতীয়

লঘুচাপ থেকে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা কতটুকু

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় শুক্রবার (২৩ অক্টোবর) একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। তবে এ লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম বলে জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

শুক্রবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে পলাশ লেখেন, দক্ষিণ বঙ্গপোসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে শুক্রবার (২৪ অক্টোবর)। এ লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম। এ লঘুচাপটি আগামী ২৭/২৮ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর দিয়ে স্থল ভাগে প্রবেশ করার আশঙ্কা করা যাচ্ছে। এ লঘুচাপটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে আসার সম্ভাবনা খুবই কম।

তিনি আরও লেখেন, লঘুচাপের কারণে সৃষ্টি হওয়া মেঘের কারণে আগামী ২৯, ৩০ ও ৩১ অক্টোবর বাংলাদেশের উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় শুক্রবার সন্ধ্যার মধ্যে লঘুচাপটি সৃষ্টি হতে পারে। তবে প্রাথমিকভাবে এর তেমন কোনো প্রভাব দেশের ওপর পড়বে না।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, এ সম্ভাব্য লঘুচাপটিও ভারতের অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ুর দিকে যেতে পারে। তবে স্থলভাগে ওঠার পর এটি কিছুটা উত্তর দিকে অগ্রসর হতে পারে। সেই সঙ্গে পশ্চিমা বাতাসের ধাক্কায় মেঘ আকারে আমাদের দেশের দিকে আসতে পারে।

তিনি আরও জানান, আগামী ২৯ অক্টোবরের দিকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও মধ্যাঞ্চলে বৃষ্টি হতে পারে।

মন্তব্য (০)





image

‎বেগম খালেদা জিয়া: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...

image

দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...

image

‎অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে ...

নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...

image

‎শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলার মাঠে নিয়ে...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...

image

‎উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

  • company_logo