• জাতীয়

নির্বাচন ঘিরে যে কোনো অপশক্তি মোকাবিলা করতে সক্ষম আইনশৃঙ্খলা বাহিনী

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে, এমন আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এসএম সাজ্জাত আলী।

‎তিনি বলেছেন, নির্বাচন ঘিরে যেকোনো অপশক্তি মোকাবেলা করার সক্ষমতা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর।

‎বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ট্রাফিক সচেতনতা নিয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‎ডিএমপি কমিশনার বলেন, গুপ্তভাবে অনলাইনের মাধ্যমে একত্রিত হয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন ছোট ছোট মিছিল করার চেষ্টা করছে। তবে তাদের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তৎপর রয়েছে পুলিশ।

‎তিনি আরও বলেন, দেশের ট্রাফিক ব্যবস্থা পুলিশের একার পক্ষে উন্নয়ন করা সম্ভব নয়। সড়ক ব্যবস্থাপনা ও ফুটপাত ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সদিচ্ছা থাকলে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন সম্ভব বলে মনে করেন তিনি।

মন্তব্য (০)





image

‎বেগম খালেদা জিয়া: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...

image

দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...

image

‎অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে ...

নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...

image

‎শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলার মাঠে নিয়ে...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...

image

‎উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

  • company_logo