• লিড নিউজ
  • জাতীয়

‎ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে বায়ুদূষণে সপ্তম

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকায় বায়ুদূষণের মাত্রা কমছেই না। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিশ্বে বায়ুদূষণের তালিকায় সপ্তম স্থানে রয়েছে শহরটি। আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার একিউআই স্কোর ১৫৭।

‎বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এ তথ্য জানা গেছে। একিউআই সূচক অনুযায়ী, আজ ৩৪২ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম স্থানে রয়েছে ইরাকের বাগদাদ। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ২৪৮। তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২৪৭। চতুর্থ স্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ১৮২ এবং ১৭৪ স্কোর নিয়ে পঞ্চমে রয়েছে ফিলিপাইনের ম্যানিলা।

‎একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

মন্তব্য (০)





image

‎কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে: সমাজকল্যা...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন...

image

সকালের মধ্যে ঢাকাসহ ১৬ জেলায় ঝড়ের পূর্বাভাস

নিউজ ডেস্কঃ সকালের মধ্যে ঢাকাসহ দেশের ১৬ জেলার ওপর দিয়ে ঘণ্ট...

image

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

নিউজ ডেস্কঃ অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ...

image

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্...

নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ ল...

image

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্...

নিউজ ডেস্কঃ অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস ...

  • company_logo