• জাতীয়

‎ইউএনওদের প্রশিক্ষণ শুরু করেছে ইসি

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার (২২ অক্টোবর) সকালে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করা হয়।

‎নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

‎মুহাম্মদ হাসানুজ্জামান জানান, উপজেলা নির্বাহী অফিসারদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ আজ নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম নাসির উদ্দিন। এ ছাড়া বিশেষ অতিথি হিসাবে অন্য চার নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন। প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

‎এর আগে ইসি জানিয়েছিল, আগামী ১১ নভেম্বরের মধ্যে (সম্ভাব্য) দুটি করে ব্যাচে ২৫ জন তথা মোট ৫০ জনের দুই দিনব্যাপী (১২টি সেশনে) প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

‎ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে সকল প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।

মন্তব্য (০)





image

‎কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে: সমাজকল্যা...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন...

image

সকালের মধ্যে ঢাকাসহ ১৬ জেলায় ঝড়ের পূর্বাভাস

নিউজ ডেস্কঃ সকালের মধ্যে ঢাকাসহ দেশের ১৬ জেলার ওপর দিয়ে ঘণ্ট...

image

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

নিউজ ডেস্কঃ অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ...

image

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্...

নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ ল...

image

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্...

নিউজ ডেস্কঃ অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস ...

  • company_logo