• লিড নিউজ
  • জাতীয়

‎এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া দুই ধাপে বাড়বে ১৫ শতাংশ-প্রজ্ঞাপন জারি, আন্দোলন প্রত্যাহার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের জন্য বাড়িভাড়া বৃদ্ধি করেছে অন্তর্বর্তী সরকার। চলতি বছরের ১ নভেম্বর থেকে ৭.৫ শতাংশ বাড়িভাড়া কার্যকর হবে, যা ন্যূনতম ২০০০ টাকা ধার্য করা হয়েছে। এরপর ২০২৬ সালের জুলাই মাস থেকে আরও ৭.৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি পাবে। ফলে মোট বাড়িভাড়া হবে ১৫ শতাংশ। আজ (মঙ্গলবার, ২১ অক্টোবর) সকালে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের নেয়া এ সিদ্ধান্ত মেনে নিয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন শিক্ষক-কর্মচারীরা।

‎সকালে সচিবালয়ে এক সভা শেষে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, ‘এর মধ্য দিয়ে যুক্তিসঙ্গত অগ্রগতি হলো।’

‎এসময় তিনি বলেন, ‘শিক্ষকদের বেতন কাঠামো ও সুযোগ-সুবিধা যথেষ্ট কম।’ দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে এটা গুরুত্বপূর্ণ অর্জন বলেও জানান তিনি। পরবর্তী সরকার শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়টি অব্যাহত রাখবে বলেও আশা করেন তিনি।

‎এসময় শিক্ষক প্রতিনিধি দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘সরকারের সামর্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়েছি।’ আগামীকাল থেকে শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন বলেও জানান তিনি।

মন্তব্য (১)





image
image

‎বেগম খালেদা জিয়া: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...

image

দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...

image

‎অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে ...

নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...

image

‎শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলার মাঠে নিয়ে...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...

image

‎উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

  • company_logo