• শিক্ষা

রাকসুতে বিজয়ীদের শুভেচ্ছা জানালেন ছাত্রদলের ভিপি-এজিএস প্রার্থী

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর ও এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা।
‎
‎শুক্রবার (১৭ অক্টোবর) রাতে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে এই শুভেচ্ছা জানান।
‎
‎ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর লিখেছেন, ‘বিজয়ী সকল প্রার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আমরা বিশ্বাস করি, মতের পার্থক্য থাকলেও আমাদের লক্ষ্য অভিন্ন একটি নিরাপদ, সৌহার্দ্যপূর্ণ ও শিক্ষার্থী-বান্ধব আধুনিক বিশ্ববিদ্যালয় গঠন।’
‎
‎আবীর লেখেন, ‘রাকসু নির্বাচনে আমাদের প্রতি ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। যারা আমাদের ভোট দিয়েছেন কিংবা দেননি—সবার প্রতিই কৃতজ্ঞতা।’
‎
‎তিনি আরও লেখেন, ‘নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের প্রত্যেকটি প্রচেষ্টা ও সমর্থন আমাদের জন্য ছিল অনুপ্রেরণার উৎস। এই নির্বাচন ছিল পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও অংশগ্রহণের প্রতীক।’
‎
‎রাকসু নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, ছাত্রশিবির সমর্থিত 'সম্মিলিত শিক্ষার্থী জোট' প্যানেল থেকে ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ ১২ হাজার ৬৮৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। একই পদে নিকটতম অবস্থানে রয়েছেন ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর। তিনি পেয়েছেন ৩ হাজার ৩৯৭টি ভোট।
‎
‎নব নির্বাচিত রাকসু প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে ছাত্রদল মনোনীত প্যানেলের এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা ফেসবুকে লিখেছেন, ‘শিক্ষার্থীদের রায়ই চূড়ান্ত। সকলের এতো বেশি ভালোবাসা পেয়েছি যা অকল্পনীয়। আপনাদের প্রতি আমি চির কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসার প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমি ছিলাম,আছি এবং থাকবো।’
‎
‎উল্লেখ্য, এজিএস পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির। তিনি পেয়েছেন ৬ হাজার ৯৭১ ভোট। তার নিকটতম ভোট পেয়েছেন ছাত্রদল মনোনীত প্যানেলের জাহিন বিশ্বাস এষা। তিনি পেয়েছেন ৫ হাজার ৯৪১ ভোট।

মন্তব্য (০)





image

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ৪ জরুরি নির্দেশনা দিল মাউশি

১

নিউজ ডেস্ক : দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে চারটি জরুরি ...

image

২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করতে চায় কারিগরি বোর্ড

২

নিউজ ডেস্ক : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি...

image

‎শিক্ষায় প্রযুক্তির অগ্রগতির সঙ্গে নৈতিকতা নিশ্চিতের আহ্ব...

৩

‎নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন,...

image

‎শিক্ষার মান পরিমাপে ‘বছরভিত্তিক মূল্যায়ন’ পদ্ধতি চালুর স...

৪

‎নিউজ ডেস্কঃ দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার...

image

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কমিটি গঠনের কার্যক...

৫

নিউজ ডেস্ক : দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ক...

  • company_logo