• লিড নিউজ
  • জাতীয়

‎তিন দাবিতে সারাদেশে মহাসড়ক অবরোধের ঘোষণা জুলাই যোদ্ধাদের

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ তিন দাবিতে রোববার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশের সব মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন ‘জুলাই যোদ্ধারা’। শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের পক্ষে মাসুদ রানা সৌরভ এই কর্মসূচি ঘোষণা করেন।

‎তিনি জানান, রোববার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সব জেলা শহরগুলোর মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করা হবে।

‎দাবিগুলো হলো– জুলাই শহীদদের জাতীয় বীর হিসেবে সাংবিধানিক স্বীকৃতি; আহতদের বীর হিসেবে স্বীকৃতি দেওয়া। এছাড়া, জুলাই শহীদ ও আহত পরিবারগুলোর পুসর্বাসনে নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা এবং দায়মুক্তি দিয়ে সুরক্ষা আইন প্রণয়ন করার দাবি জানান তিনি।

‎গতকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিপেটা করে। এ ঘটনায় নতুন কর্মসূচি ঘোষণা করে জুলাই যোদ্ধারা।

‎সৌরভ বলেন, আমরা হামলার শিকার হয়েছি। আমাদের ওপর হওয়া হামলার প্রতিবাদ এবং আমাদের তিন দফা দাবি বাস্তবায়নের জন্য রোববার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতিটি জেলা শহরের মহাসড়কে অবরোধ পালিত হবে। অবরোধে জুলাই আহতদের সঙ্গে সাধারণ জনগণের অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা যদি আমাদের জীবন ও রক্তের স্বীকৃতি না পাই, ভবিষ্যতে এ রাষ্ট্রে আর বিপ্লবী জন্ম হবে না।

মন্তব্য (০)





image

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্...

নিউজ ডেস্কঃ অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস ...

image

সরকার মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে কাজ করছে: প্রবাস...

নিউজ ডেস্কঃ সরকার মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে কাজ করছ...

image

প্রবাসীদের সহজ রেমিট্যান্স সেবা নিয়ে ব্যাংক অব মালদ্বীপের...

নিউজ ডেস্কঃ মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আরও স...

image

বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চা...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যাল...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

  • company_logo