• লিড নিউজ
  • জাতীয়

জুলাই সনদে এনসিপি অংশগ্রহণ না করলেও পরে অংশ গ্রহণের সুযোগ আছে: ধর্ম উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এসসিপি) অংশগ্রহণ না করলেও পরে অংশ গ্রহণের সুযোগ আছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন।

‎শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইল এলাকায় সাভার বন বিহারে বৌদ্ধদের কঠিন চিবর দান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

‎ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, জুলাই সনদ নিয়ে এনসিপির যে ডিমান্ড রয়েছে সেগুলো সরকার বিবেচনা করবে। কিভাবে তাদের সঙ্গে সমজোতায় আসা যায়।

‎তিনি আরও বলেন, উপদেষ্টাদের সেইফ এক্সিটের প্রয়োজন নেই। এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম সেইফ এক্সিট নিয়ে কাকে মিন করছে আমার জানা নেই। আমার ঢাকা শহর ও চট্টগ্রাম শহরেও কোন বাড়ি ঘর নেই। আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। অতএব বিদেশে থাকার কোন ইচ্ছাও নেই। তাই আমার সেইফ এক্সিটের কোন চিন্তাই নাই। এদেশ আমার, আমরা একটা জটিল সময়ে দায়িত্ব নিয়েছি তখন কোন কিছুই ঠিক ছিলো না। এখন ঠিক আছে সবকিছু। এসময় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্...

নিউজ ডেস্কঃ অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস ...

image

সরকার মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে কাজ করছে: প্রবাস...

নিউজ ডেস্কঃ সরকার মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে কাজ করছ...

image

প্রবাসীদের সহজ রেমিট্যান্স সেবা নিয়ে ব্যাংক অব মালদ্বীপের...

নিউজ ডেস্কঃ মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আরও স...

image

বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চা...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যাল...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

  • company_logo