• লিড নিউজ
  • জাতীয়

‎সংসদের সামনে জুলাই যোদ্ধাদের ভাঙচুর, ধাওয়া পালটা-ধাওয়া

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে পুলিশের সঙ্গে জুলাই সনদ স্বাক্ষর ইস্যুতে জুলাই যোদ্ধাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে পুলিশ তাদের সরে যেতে বাধ্য করে।

‎সকাল থেকেই জুলাই যোদ্ধারা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নেন। পরে তারা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। এসময় ভেতরে থাকা জুলাই যোদ্ধারাও বাইরে বের হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ ধাওয়া দিয়ে তাদের সংসদ ভবন এলাকা থেকে বের করে দেয়। 

‎সংঘর্ষের সময় আন্দোলনকারীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন, যার মধ্যে দুটি পুলিশের গাড়িও রয়েছে। পুলিশের ধাওয়ার সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পাশাপাশি পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর আন্দোলনকারীরা কিছুটা পিছু হটলেও দূর থেকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।

‎প্রসঙ্গত, বহুল প্রতীক্ষিত জুলাই সনদ স্বাক্ষর হবে আজ। সংসদের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি।

মন্তব্য (০)





image

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্...

নিউজ ডেস্কঃ অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস ...

image

সরকার মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে কাজ করছে: প্রবাস...

নিউজ ডেস্কঃ সরকার মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে কাজ করছ...

image

প্রবাসীদের সহজ রেমিট্যান্স সেবা নিয়ে ব্যাংক অব মালদ্বীপের...

নিউজ ডেস্কঃ মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আরও স...

image

বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চা...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যাল...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

  • company_logo